আন্তর্জাতিক

গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে পারেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার গুয়ানতানামো বে কারাগারের ভবিষ্যৎ নির্ধারণ করতে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন।

কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরে কিউবার মাটিতে ২০০২ সালে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে কারাগারটি স্থাপন করে যুক্তরাষ্ট্র।

কারাগারটিতে বন্দীদের অমানুষিক নির্যাতনের কারণে বিশ্বের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০০৮ সালের ২১ জানুয়ারী। এর পর দিন ২১ জানুয়ারি বিশ্বব্যাপী নিন্দিত গুয়ানতানামো কারাগার বন্ধের জন্য লিখিত আদেশ স্বাক্ষর করে। তবে তার এ আদেশ কংগ্রেসের বিরোধিতার মুখে বাস্তবায়িত হয়নি।

রয়টার্স নিউজ এজেন্সি শনিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বরাত দিয়ে জানায়, বাইডেন প্রশাসন গুয়ানতানামো বে কারাগার বন্ধের লক্ষ্যে আনুষ্ঠানিক পুনর্মূল্যায়ন শুরু করেছে। অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে সম্পৃক্ত এমন দুইজন সহযোগী চলতি সপ্তাহ অথবা মাসের মধ্যে এ বিষয়ে বাইডেন এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে ধারণা করছেন।

২০১৬ সালের নির্বাচনী প্রচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়ানতানামো কারাগার চালু রাখার ঘোষণা দেন। সে সময় ট্রাম্প বলেন, মন্দ লোকজনকে দিয়ে কারাগারটি ভর্তি করা হবে।

জর্জ বুশের সময় থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মার্কিন গোয়েন্দারা জঙ্গি সন্দেহে লোকজনকে আটক করে করে এই কারাগারে রেখেছেন। এখনো সেখানে ৪০ জন বন্দী আটক থাকার কথা জানা যায়। এর মধ্যে ২৬ জনকে ভয়ংকর জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। এই ২৬ জনকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। কিন্তু এসব বন্দির মামলার জটিলতার কারণে আইনি প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা