আন্তর্জাতিক

হোটেলের দরজায় সিংহ!

সান নিউজ ডেস্ক: সাতসকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই যদি দেখেন, সেখানে ঠাঁই দাঁড়িয়েছে বিশাল বপুর এক সিংহ! কেমন হবে বিষয়টা?

বাস্তবে এমন ঘটনাই ঘটেছে ভারতের গুজরাটের জুনাগড় শহরের হোটেল সারোভোর পোরটিকাতে।সোমবার ভোরে হোটেলের দরজায় দেখা মেলে একটি সিংহের। যদিও সেটি কাউকে আক্রমণ করেনি।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুরো ঘটনাটি ধরা পড়েছে হোটেলের সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা গেছে, একটি সিংহ হোটেলটির নিচু সীমানাপ্রাচীর লাফ দিয়ে পার হয়ে ভেতরে ঢুকে পড়েছে। এরপর সিংহটি হোটেলের গেটের কাছ থেকে লাউঞ্জ— সর্বত্র পায়চারি করছে। তবে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এক লাফে হোটেলের বাইরে চলে যেতেও দেখা যায় সিংহটিকে।

সিংহের হোটেলে ঢোকার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন উদয়ন কাচ্চি নামের এক টুইটার ব্যবহারকারী। তিনি লিখেছেন, জুনাগড় শহরে এখন নিয়মিত সিংহ দেখা যায়। গিরনার পাহাড়ের পাদদেশে অবস্থিত জুনাগড় শহরটি গির সিংহ অভয়ারণ্যের কাছেই অবস্থিত।

বন কর্মকর্তা সুশান্ত নন্দ নিজের টুইটারে শেয়ার করেছেন ভিডিওটি। তিনি লিখেছেন, সিংহটি নিরাপত্তাকর্মীদের দরজা খুলে দেয়ার অপেক্ষা করেনি। তিনি আরো লেখেন, গুজরাটের ৫০ শতাংশ সিংহই সংরক্ষিত এলাকার বাইরে ঘুরে বেড়ায়। এটা মানুষ ও সিংহ দু’জনেরই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এদের অন্য জায়গায় পুনর্বাসন করা উচিত।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা