আন্তর্জাতিক

বিশ্বে করোনা থেকে সুস্থ হলেন প্রায় ৮ কোটি

সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২৩ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৫১ হাজারেরও বেশি মানুষ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৯৩ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের। সুস্থ হয়েছেন ৭ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ২০৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনের। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ হাজার ৭১ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৩৯৯ জন। তার বিপরীতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫ লাখ ৭১ হাজার ৬২৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৯৪৫ জনের এবং চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৯৬ হাজার ১৩০ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৪০ লাখ ১২ হাজার ৭১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৮ হাজারের বেশি। দেশটিতে সুস্থ হয়েছ ৩৫ লাখ ১৬ হাজার ৪৬১ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৫১ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১৮ হাজার ৮৪৪ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ৩১ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২৩৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা