আন্তর্জাতিক

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার ৩ বছর পর আবারও এ সংস্থায় যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে ২০১৮ সালে সংস্থাটি ত্যাগ করেছিল। খবর রয়টার্সের।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভা ভিত্তিক কাউন্সিলে পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০০৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত হয় এই কাউন্সিল। জেনেভা ভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা।

ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল চরম ইসরাইল বিরোধী বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কাউন্সিলে ফিরে আসার বিষয়ে বলেন, আমরা জানি যে কাউন্সিল বিশ্বব্যাপী অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা