আন্তর্জাতিক

বিয়ের আগেই জনসনের অন্তঃসত্ত্বা বান্ধবী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডস এবার করোনাভাইরাসে আক্রান্ত।

ব্রিটেনের জনপ্রিয় দৈনিক ডেইলি মেইলের খবরে বলা হচ্ছে, কেরি সাইমন্ডস আজ ৪ এপ্রিল শনিবার দিনের শুরুতে টুইটারে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, গত সাতদিন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিছানায় আছেন।

এর আগে ২৭ মার্চ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন তার বন্ধুবর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এর আগে পাঁচ সপ্তাহ আগেই কেরি সাইমন্ডস এবং বরিস জনসন ঘোষণা দেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন। আর এ জন্য এই গ্রীষ্মেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা। কিন্তু করোনাভাইরাস এখন সব কিছু অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল তাদের।

করোনায় আক্রান্ত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসোলেশনে যেতে বাধ্য হন। ৩২ বছর বয়সী কেরি সাইমন্ডসও এক সপ্তাহ আগে থেকেই করোনায় আক্রান্ত। কিন্তু সেটা আজ তিনি জানালেন টুইটারের মাধ্যমে।

টুইটে তিনি লিখেন, গত একটি সপ্তাহ আমি করোনাভাইরাসের মূল উপসর্গ নিয়েই সয্যাশায়ী হয়ে আছি। তবে আমার পরীক্ষার প্রয়োজন নেই। এক সপ্তাহ বিশ্রাম নেয়ার পর আমি শক্তি ফিরে পাচ্ছি এবং শরীরও অনেকটা সেরে উঠছে।

ব্রিটেনের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হুইটির মতে, করোনাভাইরাসে আক্রান্ত হলে অন্তঃসত্ত্বা নারীরা খুব ঝুঁকির মধ্যে পড়ে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৯০৩ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৩১৩জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা