আন্তর্জাতিক

জরুরি অনুমোদন চাইল জনসন এন্ড জনসনের টিকা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্মা জায়ান্ট জনসন এন্ড জনসন তাদের তৈরি করোনার টিকার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।

বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে এ অনুমোদন চাওয়া হয় বলে আলজাজিরা এক খবরে বলে। গত সপ্তাহে জনসন এন্ড জনসন জানায়, বিশ্বজুড়ে বড় পরিসরে ট্রায়ালে তাদের টিকার ৬৬ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে সেটি ৭২ শতাংশ।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের তৈরি এ টিকার এক ডোজেই করোনা প্রতিরোধে এমন কার্যকারিতা পাওয়া গেছে। করোনার যেকটি টিকা নিয়ে পৃথিবীজুড়ে আলোচনা চলছে তার মধ্যে অন্যতম ফাইজার এবং অক্সফোর্ডের টিকা। দুটি টিকাই দুই ডোজ করে নিতে হচ্ছে। সেগুলোর মতো জনসন এন্ড জনসনের টিকা ফ্রিজারে রাখারও প্রয়োজন হবে না।

প্রতিষ্ঠানটি আশা করে, তাদের এ টিকা চলমান টিকাদান কর্মসূচিতে সরবরাহ বাড়াবে সেইসঙ্গে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরন বা স্ট্রেইন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচারণাকে আরও বেশি সহজ করে দেবে।

এদিকে এক বিলিয়ন ডলারে ১০০ মিলিয়ন ডোজ টিকা কিনতে জনসন এন্ড জনসনের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে আরও ২০০ মিলিয়ন টিকার কেনার সম্ভাবনা আছে। জরুরি অনুমোদনের পর টিকা সরবরাহ করতে প্রস্তুত বলে মার্কিন প্রতিষ্ঠানটি জানায়। ২০২১ সালে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে এক বিলিয়ন ডোজ টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা