আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ জেনেট ইয়েলেন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত সপ্তাহে একটি কংগ্রেশনাল শুনানির মাধ্যমে জেনেট ইয়েলেনকে অর্থমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। সিনেটে ৮৪ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। ইতোমধ্যে তিনি সিনেট ফিন্যান্স কমিটির সর্বসম্মতি ও সাবেক অর্থমন্ত্রীদের দ্বারা স্বীকৃতি পেয়েছেন।

জেনেট ইয়েলেন বলেন, ‘আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। তাদের টেবিলে খাবার থাকবে। তারা গৃহহীন হবে না।’

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৭৪ বছর বয়সী জেনেট ইয়েলেন।

২০০৭ সালের আর্থিক সঙ্কটের পর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করার এবং মন্দা কাটিয়ে ওঠার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর ব্যাংক নীতিমালার প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্রমবর্ধমান ব্যয় বৈষম্য নিয়ে ব্যাপক কাজ করেছেন জেনেট ইয়েলেন।

তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জেনেট ইয়েলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা