আন্তর্জাতিক

করোনা কেড়ে নিল আরও ১৫ হাজার ৭১১ প্রাণ

সান নিউজ ডেস্ক : বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এরমধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে করোনা। একদিনে প্রাণ কেড়ে নিয়েছে আরও ১৫ হাজার ৭১১ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ২০ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৩ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬২৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৯ হাজার ৫৯৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৫৬৪ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৪ হাজার ৭২৬ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৪৮ হাজার ২০৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬২ হাজার ৮০৪ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ লাখ ৬৪ হাজার ৫১ জন। এর মধ্যে মারা গেছে ৮৩ হাজার ২০৩ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা