আন্তর্জাতিক

কন্যা ইভাঙ্কাও অবস্থান নিলো ট্রাম্পের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : নিজের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক রাখার স্বার্থে বাবার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি।

রাজনৈতিক ক্যারিয়ার বাঁচিয়ে রেখে ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা করা দরকার মনে করেন ইভাঙ্কা। কিন্তু ট্রাম্প সেটা পছন্দ করছেন না।

এটা সবচেয়ে খারাপ সিদ্ধান্ত হবে বলে মেয়েকে সতর্ক করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে বাপ-মেয়ের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল।

বাইডেনের শপথ ও অভিষেক অনুষ্ঠানে যোগ না দেয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছেন ট্রাম্পের অন্য সন্তানরাও। তারা পিতাকে নিয়ন্ত্রণের জন্যে মরিয়া হয়ে চেষ্টা করছেন।

ট্রাম্প বলছেন, বাইডেনের অনুষ্ঠানে তার সন্তানদের যোগ দেয়া হবে অপমানজনক এবং পরিবারটির উচিত ঐক্যবদ্ধ হয়ে সামনে আগানো।

একটি সূত্র বলেছে, ইভাঙ্কা উদ্বিগ্ন। তিনি উদ্বিগ্ন পিতা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না। তিনি নিজেও যদি এতে উপস্থিত না হন তাহলে তার প্রতিশ্রুতিশীল রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজের সুনাম ধরে রাখার জন্য তিনি যা কিছু করতে পারেন। তবে ট্রাম্পের মতে- এর অর্থ হবে সে ওইসব কারসাজিকারীদের সঙ্গে যুক্ত হয়েছে, যারা তাকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা