আন্তর্জাতিক

ভারতের সুপ্রিমকোর্ট কৃষি আইন নিয়ে রায় দেবেন আজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কৃষকদের কাছে বিতর্কিত নতুন তিন কৃষি আইন নিয়ে সোমবার সরকারকে ভৎসনা করেছেন সুপ্রিমকোর্ট। তবে কৃষি আইন নিয়ে সুপ্রিমকোর্ট যে মধ্যস্থতাকারী কমিটি গড়ার প্রস্তাব দিয়েছে, তা ইতিমধ্যে খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলো।

মঙ্গলবার ( ১২ জানুয়ারি) এ বিষয়ে রায় দেবেন দেশটির সর্বোচ্চ আদালত। সোমবারই শুনানির সময় আদালত বলেছিলেন, কৃষি আইন নিয়ে যতগুলো হলফনামা জমা পড়েছে, তাদের কাছে, তার একটাতেও এই তিন আইনের পক্ষে কিছু বলা হয়নি।

এ পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, সেদিকে নজর সবার। রায় কৃষকদের অনুকূলে গেলে নয়াদিল্লির উপকণ্ঠে বিক্ষোভ শুরু হবে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এরই মধ্যে নয়া কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাস্তায় আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর র‌্যালি করার পরিকল্পনা করেছিলেন। তা আটকাতেও দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার।

সুপ্রিমকোর্টে কেন্দ্র যে হলফনামা জমা দিয়েছে, তাতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব, সাংবিধানিক গুরুত্বের দিকটি উল্লেখ করা হয়েছে। ২৬ জানুয়ারি সেই অনুষ্ঠানের আগে ২৩ জানুয়ারি রয়েছে মহড়া।

২৮ জানুয়ারি এনসিসির র‌্যালি, ৩০ জানুয়ারি শহীদ দিবস। প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি এই অনুষ্ঠানগুলোর উল্লেখ করে কেন্দ্র বলেছে, অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া শুধু আইন ভাঙা বা সরকারি নির্দেশ অমান্য করা নয়; তা জাতির কাছেও অস্বস্তির।

কৃষি আইন সংক্রান্ত একাধিক মামলা হয়েছে সুপ্রিমকোর্টে। সেখানে দেশের শীর্ষ আদালতে ট্রাক্টর র‌্যালির বিষয়টি উল্লেখ করে কেন্দ্র। সোমবার কৃষি আইনের বিরুদ্ধে শুনানিতে সুপ্রিমকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে।

কৃষক বিদ্রোহ থামাতে কেন্দ্রের সদিচ্ছার অভাব, আইন প্রণয়নে একগুঁয়েমি বিষয়টি উল্লেখ করেন প্রধান বিচারপতি এসএ বোবদে। প্রধান বিচারপতি বলেন, কৃষি আইন রোধ করতে কেন কোনও সাড়া নেই? কেন্দ্র এই আইন বাতিল করতে রাজি হলে তবেই আমরা কৃষকদের আলোচনার টেবিলে বসতে বলব।

স্পষ্ট করে বলুন, আপনারা রোধ করবেন, নাকি আদালত করবেন? আমরা বুঝতে পারছি না, কেন যে কোনও প্রকারে এই আইন চালু করতে চাইছে সরকার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা