আবারও ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের আশঙ্কা : এফবিআই
আন্তর্জাতিক

আবারও ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের আশঙ্কা : এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাম্প সমর্থকরা আবারও তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

এ ব্যাপারে একটি গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে এফবিআই। এতে বলা হয়েছে, বাইডেনের শপথ অনুষ্ঠান বানচালের জন্য দেশের ৫০টি রাজ্যেই সশস্ত্র হামলার পরিকল্পনা করছে টাম্পের সমর্থক উগ্রবাদী শ্বেতাঙ্গ সংগঠন। খবর বিবিসির।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলছে নিরাপত্তা বাহিনী।

এদিকে জো বাইডেন সোমবার সাংবাদিকদের বলেছেন, ক্যাপিটাল ভবনের বাইরে শপথ নিতে তিনি ভয় পাচ্ছেন না।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ক্যাপিটল ভবনের বাইরে শপথ নেবেন বলে জানা গেছে। তাদের শপথ নেওয়ার দুই সপ্তাহ আগে ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা।

এ কারণে শপথ অনুষ্ঠান ঘিরে থাকবে দেড় হাজার জাতীয় নিরাপত্তা রক্ষীর (ন্যাশনাল গার্ড) বলয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা