আন্তর্জাতিক

লাদাখ থেকে ১০ হাজার সেনা সরিয়ে নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : গত নয় মাস ধরে পূর্ব লাদাখে সম্মুখ সমরে ভারত-চীন। বারবার কথাতেও তেমন কোনো কাজ হয়নি। এবার অবশ্য নিজে থেকেই ১০ হাজার সেনা সরিয়ে নিল চীন।

জানা গেছে, ডেপথ এরিয়ায় মোতায়েন থাকা ১০ হাজার সেনা সদস্যকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে একেবারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সেনারা নিযুক্ত আছে, সেই সংখ্যায় কোনো রদবদল হয়নি। এক সেনাকর্তা জানিয়েছেন যে ওই অঞ্চলে প্রতিকুল আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে চীন। লাদাখে মোটের ওপর দুই দেশের এক লাখ সেনা মোতায়েন আছে।

অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল ডিএস হুদার মতে এই শীতে কোনো সামরিক অপারেশন হওয়া সম্ভব নয়। সেই কারণেই সেনা কমিয়েছে চীন। গত সাত থেকে দশ দিনে এই সংখ্যক সেনা কমানো হয়েছে। ভারতীয় সেনা পুরো বিষয়টি গভীর নজর দিয়ে দেখছে কারণ ফের চীনের সেনা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

এখন পর্যন্ত আট রাউন্ড বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। সিকিউরিটি রিভিডের জন্য চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সোমবার লেহ গিয়েছেন। অন্যদিকে পূর্ব লাদাখে গিয়েছেন বিমান বাহিনী প্রধান আরকেএস বাদুরিয়া। দুর্গম অঞ্চলে প্রতিকুল পরিস্থিতিতে ভারতীয় স্থল ও বিমান বাহিনী কতটা তৈরি, সেটাই দেখে নিচ্ছেন তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সান ‍নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা