আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান মারকেল। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও ঘৃণা ছাড়ানো অব্যাহত থাকায় হতাশ হয়ে তারা এসব মাধ্যম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর সানডে টাইমসের।

এই দম্পতি যুক্তরাষ্ট্রে তাদের আরও প্রগতিশীল ভূমিকা পালনের লক্ষ্যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্রত্যাখ্যান করছেন।

এ ছাড়া এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের নতুন আর্চওয়েল ফাউন্ডেশনের জন্যও তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন না।

ব্রিটিশ রাজদায়িত্ব আকস্মিকভাবে ছেড়ে দিয়ে এই দম্পতি গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন।

আগে অনলাইনে এই দম্পতির জোরালো উপস্থিতিই ছিল। রাজদায়িত্ব পালনকালে ইনস্টাগ্রামে তাদের এক কোটিরও বেশি অনুসারী ছিল। গত বছর রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অংশ হিসেবে তারা রাজ উপাধিও ত্যাগ করেন। এর পর তারা আর্চওয়েল নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান গঠন করেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা