আন্তর্জাতিক

কৃষি আইন দেড় বছর মুলতবির প্রস্তাবে কৃষকদের না

আন্তর্জাতিক ডেস্ক : এ পর্যন্ত কৃষক প্রতিনিধি ও সরকার পক্ষের মধ্যে ১০ দফা বৈঠক হয়েছে। দফায় দফায় কৃষক ও মোদি সরকারের মধ্যে বৈঠকের পরও ভারতের নয়া কৃষি আইন নিয়ে সৃষ্ট বিরোধে কোনও সমাধান আসেনি।

বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) সাংবাদিক সম্মেলনে সেই প্রস্তাবেও সায় দিল না কৃষক সংগঠনগুলো। সংযুক্ত কৃষাণ মোর্চা কৃষক সংগঠনগুলোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। ফলে দেশের কৃষি আইন নিয়ে অচলাবস্থা বহালই থাকল। সম্প্রতি মোদি সরকার দেড় বছরের জন্য এ আইন কার্যকর না করার প্রস্তাব দিলেও কৃষকেরা সরাসরি নারাজি দিয়েছেন।

শুক্রবার ( ২২ জানুয়ারি) ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কৃষক সংগঠনগুলোর। স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, এ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ১০ দফা বৈঠক হয়েছে। সর্বশেষ বুধবার কৃষি আইন প্রত্যাহারে অনড় কৃষি সংগঠনগুলোর দাবি আংশিক মেনে শেষ বৈঠকে সরকারের প্রস্তাব ছিল সেই আইন দেড় বছর কার্যকর না করার।

বুধবার কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের দশম দফার বৈঠক হয়। ৩ টি কৃষি আইন দেড় বছরের জন্য কার্যকর করা হবে না বলে বৈঠকে কৃষকদের সামনে প্রস্তাব রাখে কেন্দ্র। বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল সংগঠনগুলো। পরে সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কৃষাণ মোর্চা জানিয়ে দেয়, সরকারের এই প্রস্তাব তারা মানছে না।

আইন সম্পূর্ণ প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে আইনি গ্যারান্টির দাবিতেই অনড় থাকল কৃষক সংগঠনগুলো। বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সাংবাদিক সম্মেলনে জানান, কৃষি আইন দেড় বছরের জন্য মুলতবি করার প্রস্তাব তুলে ধরা হয়েছে কৃষক সংগঠনগুলোর সামনে।

একটি যৌথ কমিটি গঠন করা হবে। সেই কমিটি যতক্ষণ না এ প্রসঙ্গে কোনও রিপোর্ট দেবে, তত ক্ষণ কৃষি আইন বলবৎ করা হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা