আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর এ ভাইরাসে বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৮৪ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৪২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৩৬ লাখ ৭ হাজার ৩৭৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৩২ হাজার ৪৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ১২৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪ লাখ ১৪ হাজার ৪৪ জন এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৬০৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৯ লাখ ৬১ হাজার ৬৭৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৩২ হাজার ১৪২ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬০ হাজার ৪৫৭ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ লাখ ৮৯ হাজার ৪১৯ জন। এর মধ্যে মারা গেছে ৭৮ হাজার ৫০৮ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা