আন্তর্জাতিক

কৃষকের জন্য মমতা কিছুই করেননি : মোদি

আর্ন্তজাতিক ডেস্ক : ৯ কোটি কৃষক পরিবারের জন্যে ১৮ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি এই অর্থ মঞ্জুর করেন। সেই সঙ্গে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়কে।

তিনি বলেন, ‘রাজ্যের ৭০ লাখ কৃষকের জন্যে তিনি কিছুই করেননি। ২৩ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্যে অনলাইনে আবেদন করেছিলেন। মমতা সরকার সেই আবেদন ভেরিফাই পর্যন্ত করেনি। ফলে, ২৩ লাখ বাংলার কৃষক বঞ্চিত হয়।’ মোদি তার ভাষণে বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় বাংলাকে ছারখার করে দিয়েছেন।’

মোদি আরও বলেন, ‘বাংলার কৃষকদের দুর্দশার কথা ভুলে মমতা পাঞ্জাবের কৃষকদের দুঃখ নিয়ে মাথা ঘামান। বাংলা রসাতলে গেলেও মমতা বন্দোপাধ্যাইয়ের কিছু যায় আসে না।’ এ নিয়ে তিনি বলেন, ‘কিছু রাজনীতিবিদ আছেন যারা কৃষক আন্দোলনকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত। ওরা ভুলে যান যে আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হয় না।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা