আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নৌ-ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌ-ঘাঁটির পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস জানিয়েছেন, ক্রমেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি।

ক্যালিফোর্নিয়ার বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রায় তিন হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানাতে পারেনি অঙ্গরাজ্যটির বনবিভাগ ও দমকল বাহিনী। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মীভূত হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা