আন্তর্জাতিক

কুয়েতের প্রধানমন্ত্রীর প্রথম করোনার টিকা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ নিজে সর্বপ্রথম টিকা গ্রহণের মধ্যে দিয়ে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকাদান কর্মসূচি শুরু করেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তাগণ মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ সাবাহ ছাড়াও কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি প্রেসিডেন্ট হিলাল আল সায়ের এ টিকা গ্রহণ করেন।

কুয়েতে চার ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ধাপে চিকিৎসা পেশায় নিয়োজিত এবং করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনে যারা কাজ করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের ওপরে যাদের বয়স তাদেরও প্রথম ধাপে দেওয়া হবে এই ভ্যাকসিন।

তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের কাছে পৌঁছাবে করোনার টিকা। ইতিমধ্যে দেশটিতে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা