আন্তর্জাতিক

৩০ মুসলিম দেশকে চিঠি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা বড় ধরনের রাজনৈতিক অপরাধ। বিশ্বের ৩০টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেয়া চিঠিতে তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কারণে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা বাড়ানোর সাহস পেয়েছে। সেই সঙ্গে গাজা উপত্যকার ওপরও অবরোধ অব্যাহত রেখেছে তারা।

ইসরায়েলের এসব তৎপরতার উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার, ভূমি দখল, নতুন নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপন, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরকে ইহুদিকরণ এবং পবিত্র আল-আকসা মসজিদকে বিভক্তিকরণের প্রচেষ্টার কথা তুলে ধরেন হামাস প্রধান।

ইসমাইল হানিয়া বলেন, বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া পুরো মুসলিম উম্মাহর স্বার্থের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারা হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন তিনি।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত আগস্টে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে দুই আরব দেশ আমিরাত ও বাহরাইন। দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে পৌঁছায় তারা। এই শান্তি চুক্তিকে ভালো চোখে দেখছে না হামাস।

চুক্তির পর হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এই সমঝোতা ফিলিস্তিনি জাতির স্বার্থ রক্ষা করবে না। সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনবিরোধী অপরাধযজ্ঞের ‘প্রতিদান’ হিসেবে তেল আবিবের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা