আন্তর্জাতিক

ব্রিটেনে বিমানের ফ্লাইট বাতিল করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সঙ্গে সরাসরি সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করবে চীন। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান এবং তার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর চীন এ পরিকল্পনা নিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (বৃহস্পতিবার) এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন অনেক কিছু চিন্তাভাবনা করে অন্যান্য দেশের মতো চীনও ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আজ বেইজিংয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন।

ওয়েনবিন বলেন, সংশ্লিষ্ট ঘটনাবলীর সাথে ঘনিষ্ঠ সবকিছুকে চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং পরিস্থিতির উপর ভিত্তি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্প্রতি ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং বিমানের ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা