আন্তর্জাতিক

কর্নাটকে নৈশকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক রূপটি নিয়ে যখন বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন ভাইরাসের সংক্রমণ রোধে ভারতের কর্নাটক রাজ্যে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ ২ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

চলতি সপ্তাহে কর্নাটক হচ্ছে ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর আগে মহারাষ্ট্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কর্নাটক রাজ্য সরকার জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা করাতে হবে।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইউরাপ্পা সাংবাদিকদের বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন রূপ বা ধরণটির পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে। আমি সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’ অবশ্য এক দিন আগেই তিনি বলেছিলেন, ‘এখন নৈশকালীন কারফিউর কোনো প্রয়োজন নেই। আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেই চলবে।’

গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়। এটি আগের রূপটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা