আন্তর্জাতিক

ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কঠোরভাবে মনে চলে।

নতুন প্রজাতির করোনাভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে তাকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। স্কাই নিউজকে তিনি বলেন, পরিস্থিতি মারাত্মক। ভ্যাকসিন বিতরণ শুরু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন গত সপ্তাহ থেকে সেদেশের নাগরিকদের করোনাভাইরাসে টিকা দেয়া শুরু করার পর নতুন প্রজাতির করোনাভাইরাসের খবর পাওয়া গেল। তবে টিকা দেয়ার সঙ্গে নতুন প্রজাতির আবির্ভাবের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো জানা যায়নি।

এর আগে নতুন সব বিধিনিষেধের কথা জানিয়ে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, নতুন প্রজাতিটি যে খুব বেশি প্রাণনাশী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটা আরো ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এদিকে, ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতি দেখা দেয়ার পর তার বিস্তার ঠেকাতে কয়েকটি ইউরোপীয় দেশ ব্রিটেনে ফ্লাইট নিষিদ্ধ করেছে। এরই মধ্যে দেশটি থেকে ফ্লাইট বাতিল করেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। বেলজিয়ামগামী ট্রেনও নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের পদক্ষেপের কথা ভাবছে জার্মানি এবং ফ্রান্সও।

নতুন প্রজাতির এই করোনাভাইরাসটি মূল করোনাভাইরাসের চেয়ে আরও দ্রুত ছড়াচ্ছে। নতুন প্রজাতি নিয়ে ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বলে ব্যাপকভাবে মনে করা হয়। তবে চীন সম্প্রতি এই তথ্য অস্বীকার করার চেষ্টা চালিয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা