আন্তর্জাতিক

বাংলাদেশ-মালদ্বীপ ও মিয়ানমারকে রাডার নেটওয়ার্কে নিতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-মালদ্বীপ ও মিয়ানমারসহ অধিক সংখ্যক দেশকে উপকূলীয় রাডার নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে ভারত। এ নেটওয়ার্কে বাংলাদেশ, মালদ্বীপ ও মিয়ানমারকে আনার লক্ষ্য স্থির করেছে ভারত।

প্রভাবশালী অনলাইন সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’তে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ভারত সমুদ্রে নজরদারি সহজ করার লক্ষ্যে উপকূলীয় রাডার চেইন নেটওয়ার্ক বা কোস্টাল রাডার চেইন নেটওয়ার্ক অধিকতর বিস্তৃত করতে চায়। একই সঙ্গে মহাসাগরে ভারতের সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে রিপোর্টে আরও বলা হয়েছে, ইতোমধ্যে এই নেটওয়ার্কের আওতায় মৌরিতিয়াস, সিসিলি এবং শ্রীলঙ্কা। মালদ্বীপ এবং মিয়ানমারকে নিয়ে এই পরিকল্পনা পাইপলাইনে রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের সঙ্গে চলছে আলোচনা। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে একই রকম প্রস্তাব তোলা হয়েছে বলে দ্বিতীয় একটি সূত্র জানিয়েছেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। গত বছর মালদ্বীপে দুটি উপকূলীয় রাডার স্টেশন চালু হয়েছে। তৃতীয় একটি স্টেশন বসানোর কাজ চলছে। তা এ বছরের প্রথম দিকে শেষ হওয়ার কথা ছিল। গুরুগ্রামে স্থাপন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর ইনফরমেশন ম্যানেজমেন্ট এন্ড এনালাইসিস সেন্টার।

২৬/১১ এর মুম্বই হামলার পর এটি স্থাপন করা হয়েছে। এসব স্টেশন থেকে সমুদ্রের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। সমুদ্রে জলযান চলাচল সম্পর্কিত তথ্য পাওয়া যায় এবং তথ্য বিনিময় করা যায়। ফলে ৩৬টি দেশের সঙ্গে শিপিং এগ্রিমেন্ট বা নৌযান চলাচলের চুক্তি করতে ভারতের নৌবাহিনীকে অনুমোদন দিয়েছে সরকার।

এখন পর্যন্ত ২২টি দেশ ও একটি বহুজাতিক কনস্ট্রাক্টের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৭টি চুক্তি ও একটি বহুজাতিক কনস্ট্রাক্ট তাদের কার্যক্রম শুরু করেছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা