আন্তর্জাতিক

পশ্চিম বাংলাকে সোনার বাংলা গড়ার ঘোষণা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারীসহ ৭ বিধায়ক বিজেপিতে যোগ দান করেন। অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে দৃঢ়কন্ঠে বলেন, উনিশে হাফ, একুশে সাফ তৃণমূলের দুর্গ গুঁড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ঘাঁটি হবে বিজেপির।মেদেনীপুরে অমিত শাহ বলেন, বাংলা হবে বিজেপির। গড়ে তোলা হবে সত্যিকারের সোনার বাংলা। এনডিটিভি।

গত শনিবার পশ্চিমবঙ্গ সফর যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মূলে কুড়ারাঘাত। সভা থেকে তীব্র ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন অমিত। তিনি বলেন, ‘বাংলায় রাজনৈতিক সংস্কৃতি পাল্টেছে। বাংলায় ভয়ের রাজনীতি চলছে। বিজেপি ভয় পায় না। মমতাকে হারাবে বিজেপির বঙ্গ ইউনিট। মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ। বাংলার পরিবর্তন নিতান্ত প্রয়োজন।’

অমিত শাহ অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভয় পান মমতা। সেই ভয়ে তিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করেননি। ফলে কৃষকরা বঞ্চিত হয়েছে। অমিত তার বক্তব্যে পরোক্ষ হুমকি দিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলকে উপড়ে না ফেললে কেন্দ্রীয় তহবিল পাওয়া যাবে না।

এটা তৃণমূলের বিদায়ের শুরু।অমিত বলেন, ‘দিদি কান খুলে শুনে রাখুন, বিজেপি বাংলায় সরকার গড়বেই। ২০০টির বেশি আসনে জয়লাভ করে বাংলায় বিজেপি সরকার গড়বে। বাংলার উন্নয়ন হবে। সোনার বাংলা গড়ে তোলা হবে।’

তৃণমূল থেকে বিজেপিতে নেতাকর্মীদের যোগদানের ব্যাপারে অমিত দাবি করেন, তৃণমূল ত্যাগের এ জোয়ার এখন চলতেই থাকবে। নির্বাচনের সময় তৃণমূলে একাই থাকবেন মমতা। তিনি দলটির একমাত্র নেতা ও একমাত্র কর্মী হিসেবে থেকে যাবেন।

আর আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে ২০০টিই জিতে নেবে বিজেপি। অবশ্য অমিতকে কটাক্ষ করে তৃণমূল নেতারা বলছেন, একজন শুভেন্দুকে ভাগিয়েই এতো আসন দাবি করছে বিজেপি। তৃণমূল নেতা ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, ‘শুভেন্দুর দলবদলের কিছু কিছু সংবাদ আমাদের কাছে আগেও ছিল।

আমাদের একজন নেত্রী আছেন, যার নাম মমতা ব্যানার্জি। মমতার জনপ্রিয়তাই আমাদের শক্তি। আর আমাদের দল না হয় সরকারে আছে। কিন্তু দীর্ঘদিন সরকারে নেই কংগ্রেস ও সিপিএম। তাদের দল থেকেও কয়েকজন চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক অসুখ।একটা শুভেন্দুকে নিলে কোনও ক্ষতি হবে না।

সুব্রত মুখার্জি বলেন, ‘আমরা এটাকে রাজনৈতিক চলে যাওয়া নয়, বলি বিশ্বাসঘাতকতা। এ বিশ্বাসঘাতকদের দলকে বাংলার মানুষ চিনে নেবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শীর্ষক মহড়া অনুষ্ঠিত 

পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতন...

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার কথা বলে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা