আন্তর্জাতিক

ট্রাম্পের শেষ সময়েও চীনের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ সময়েও নতু নিষেধাজ্ঞার কবলে পড়লো চীন। চীনের স্বনামধন্য সেমিকন্ডাক্টার আর ড্রোন কোম্পানিতে রপ্তানি কালো তালিকাভুক্ত করে নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেইজিংকে চাপে রাখতে কোম্পানিটিতে প্রযুক্তি পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রপ্তানিমুখী কোম্পানিগুলো মার্কিন সরকারের কাছ থেকে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত কোন প্রযুক্তি পণ্য বা যন্ত্রাংশ এসব কোম্পানিতে পাঠাতে পারবে না। সেইসঙ্গে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়কেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে স্পষ্ট, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বহাল রাখতেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

চীনা সেমিকন্ডাক্টর ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই-সহ কয়েক ডজন কোম্পানি ওয়াশিংটনের নতুন এই নিষেধাজ্ঞার কবলে থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন বাণিজ্য বিভাগের সেক্রেটারি উইলবার রস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ওয়াশিংটন অবশ্যই এটা চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি চীনের মিলিটারিকে অযৌক্তিকভাবে সমৃদ্ধ করুক। যদিও মার্কিন প্রশাসনের রোষানলের আগেই চীনা প্রতিষ্ঠান এসএমআইসি দাবি করে আসছিল, চীনের সেনাবাহিনীর সঙ্গে কোম্পানিটির কোন সম্পর্ক নাই।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা