আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় বড়দিনে ইতালিতে চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় আসন্ন ক্রিসমাস ডে (বড়দিন) উপলক্ষে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বড়দিনের ছুটি উপলক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ সময় রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত দেশটিতে কারফিউ জারি থাকবে। তবে কাজ, চিকিৎসা ও অন্যান্যা জরুরি কাজে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৯৯৩ প্রাণহানির পর এ ঘোষণা এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, অধিকাংশ এলাকার রেস্টুরেন্ট সন্ধ্যা ৬টার আগেই বন্ধ করতে হবে। কিছু এলাকায় অনুমতি সাপেক্ষ ৬টার পরও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। ৭ জানুয়ারি পর্যন্ত স্কি খেলা বন্ধ রাখতে হবে।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তাকে অবহেলা করতে পারি না। আমাদের করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলা করতে হবে। যা আগামী জানুয়ারিতে আসবে পারে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের তুলনায় এটি কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়।’

ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়, এ নিষেধাজ্ঞা চলাকালে ইতালির জনগণ তাদের নিজ শহর থেকে ‘ক্রিসমাস ডে’, ‘বক্সিং ডে’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ উপলক্ষে এক জায়গা থেকে অন্য যায়গায় যেতে পারবেন না। তবে কাজ, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে চলাচল নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

করোনা ভাইরাসে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ইতালি। দেশটিতে ৫৮ হাজারেরও বেশি মানুষ মহামারিতে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারই মারা গেছেন ৯৯৩ জন, তার আগে গত ২৭ মার্চ একদিনে রেকর্ড ৯৬৯ জন মারা গিয়েছিলেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা