আন্তর্জাতিক

বাগদাদে রকেট হামলা চালিয়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার জন্য ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

বাগদাদের মার্কিন দূতাবাস বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে যেসব রকেট আঘাত হেনেছে তা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো নিক্ষেপ করেছে।

ইরাক সরকার বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতি প্রকাশ করে জানায়, মঙ্গলবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলে কে বা কারা সাতটি রকেট নিক্ষেপ করে। এগুলোর মধ্যে চারটি রকেট নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আঘাত হানে। এতে এক শিশু নিহত ও পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়। বাগদাদের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত।

বাগদাদস্থ মার্কিন দূতাবাস এবং ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাদের ঘাঁটিতে গত কয়েক মাসে বেশ কয়েক দফা রকেট হামলা হয়েছে। ইরাকের বেশিরভাগ জনগণ তাদের দেশ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার চায় এবং দেশটির পার্লামেন্ট গত জানুয়ারি মাসে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের আইন পাস করে রেখেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা