আন্তর্জাতিক

বিশ্ব নারী দিবসে Google এর শ্রদ্ধা

টেকলাইফ ডেস্ক:

আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। এ দিনে সারা বিশ্বের নারীদের সম্মানে দেশে-বিদেশে পালন করা হচ্ছে নানা কর্মসূচি। বাদ যায়নি জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগলও।

বিশ্ব নারী দিবস-২০২০ উপলক্ষে নিজেদের হোমপেজে নারীদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে তারা । বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে একটি অ্যানিমেটেড ভিডিও।

৮ মার্চ রবিবার বিশ্ব নারী দিবস উপলক্ষে রাত ঠিক ১২টার পরপরই এ ডুডল প্রকাশ করে গুগল।

নারী দিবসকে ঘিরে প্রকাশিত ৫৫ সেকেন্ডের ডুডল ভিডিওটিতে কয়েক স্তরের থ্রি-ডি কাগজে ম্যান্ডালা ডিজাইনে নারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল।

প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়। দ্বিতীয় ধাপে রঙিন ছবিতে নারীদের ক্রমশ উন্নত জীবনযাত্রার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর সব শেষ, অর্থাৎ তৃতীয় ধাপে বিভিন্ন পেশায় নারীদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হয়।

এ তিনটি ধাপের একত্রীকরণের মাধ্যমে মূলত সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নারীদের প্রতিনিধিত্বের অগ্রগতি ফুটিয়ে তোলা হয়েছে।

গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। এটির ডিজাইন করেছেন জুলি উইলকিনসন এবং জোয়ানে হরসকপ নামের দুই শিল্পী। তারা দুজনই অসলো ও লন্ডনভিত্তিক ম্যাকারো স্টুডিওর অতিথি শিল্পী।
অন্যদিকে ডিজাইনটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিয়েছেন ম্যারিয়ন উইলিয়াম এবং ডাফনি আবডারহালডেন। তারা দুজনই জুরিখভিত্তিক ড্রাস্টিক স্টুডিওর অতিথি অ্যানিমেটর।

এদিকে ডুডলটির সঙ্গে বিশেষ তিনটি অপশনও রেখেছে গুগল। প্রথম অপশন ‘সার্চ’বাটনে ক্লিক করলে নারী দিবস নিয়ে বিভিন্ন তথ্য চলে আসবে ব্যবহারকারীর সামনে।

এরপরেই আছে ‘শেয়ার’অপশন। এর মাধ্যমে ডুডলটি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে। এরপরেই আছে ‘মেইল’অপশন। এতে করে জিমেইলসহ বিভিন্ন মেইলিং প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে এটি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে এমন ডুডল প্রকাশ করে গুগল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা