আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমানদের একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির এক সপ্তাহের ব্যবধানে এ হামলার ঘটনা ঘটলো।

বিবিসি জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ। তবে তার কোন ক্ষতি হয়নি।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট- আইএস। গত বছরেও একই অনুষ্ঠানে হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠনটি।

এদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।

তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর আফগানিস্তানে এটি সবচে বড় সন্ত্রাসী হামলা। যদিও ওই শান্তি চুক্তিতে ইসলামিক স্টেটের কোন সম্পৃক্ততা ছিল না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা