আন্তর্জাতিক

লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের ৮৫টি দেশে এক লাখ এক হাজার ৪০০ জন করোনাতে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার।

চীনের বাইরে মৃত্যু হয়ছে প্রায় পাঁচশ জনের। এর মধ্যে সবচে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৯৭ জন। এরপর যথাক্রমে ইরানে ১২৪, দক্ষিণ কোরিয়ায় ৪২, যুক্তরাষ্ট্রে ১৭ এবং জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬শ এবং চীনের বাইরে ২০ হাজার ৮শ জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে আক্রান্ত হয়েছে ৩১ জন। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে । পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দিল্লির রাষ্ট্রপতি ভবনে হোলি উৎসবের কর্মসূচি বাতিল করা হয়েছে। মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের সমর্থনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশও বাতিল করা হয়েছে।

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে পর্যটকদের জন্য ভারতের আগ্রার তাজমহলসহ অন্য দর্শনীয় স্থান বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আগ্রার মেয়র নবীন জৈন।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারাম ও পবিত্র মদিনা নগরীর মসজিদে নববী খুলে দেয়া হয়েছে। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে পবিত্র মসজিদ দু’টি পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছিলো সৌদি সরকার।

এদিকে, কুয়েত করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা