আন্তর্জাতিক

চিফ অব স্টাফের নাম ঘোষণা করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ সদ্য জয় পাওয়া জো বাইডেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে তার বহু পুরতান উপদেষ্টা রন ক্লেইনের নাম ঘোষণা করেছেন। বুধবার (১১ নভেম্বর) বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকে বিবিসিকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১৯৮০ সাল থেকে বাইডেনের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন রন ক্লেইন। তিনি যখন ডেলওয়ার থকে সিনেটর নির্বাচিত হন তখন থেকে ভাইস প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত বাইডেনের সঙ্গে ছিলেন রন ক্লেইন।

এছাড়াও, রন ক্লেইন প্রেসিডেন্ট বারাক ওবামা'র উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছিলেন।

প্রসঙ্গত, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সাধারণত প্রেসিডেন্টের প্রাত্যহিক কর্মকান্ডের সূচি ঠিক করে থাকেন। তাকে প্রেসিডেন্টের গেট কিপার হিসেবেও উল্লেখ করা হয়। এই পদের নিয়োগ হয় রাজনৈতিকভাবে। এক্ষেত্রে, সিনেটের কোনো অনুমোদন প্রয়োজন হয় না।

এদিকে, রন ক্লেইনকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, রন ক্লেইন দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিসরে কাজ করার কারণে তিনি সকল মতামতের মানুষদের সঙ্গে নির্বিঘ্নে মিশে যেতে পারেন। এই অভিজ্ঞতা প্রেসিডেন্ট হিসেবে তাকে আরও সমৃদ্ধ করবে।

অন্যদিকে, রন ক্লেইন জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং আনন্দিত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা