আন্তর্জাতিক

সৌদি আরবের জেদ্দায় বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালের দিকের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে জেদ্দায় আয়োজিত প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।

ফরাসী এই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন।

বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্স এই কাপুরুষোচিত ও অযৌক্তিক হামলার কড়া নিন্দা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা জেদ্দায় বোমা হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা