আন্তর্জাতিক

জো বাইডেনকে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি।

বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি। তবে, নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ প্রথমারের মতো ঘোষণা দিয়েছে নির্বাচনী ফলাফল জো বাইডেনের পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবেও বাইডেনের নাম ঘোষণা করেছে তারা।

‘ডিসিশন ডেস্ক’ এক টুইট বার্তায় জানায়, বাইডেন পেনসিলভেনিয়ায় জয়ী হয়েছেন। সেখানে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আগে এগিয়ে থাকা ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোটের সঙ্গে পেনসিলভেনিয়ার ২০টি যোগ করে তারা জানায়, বাইডেনের সম্ভাব্য ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩টি। জয়ের জন্য যেখানে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জয়ী হয়েছেন বলেও ঘোষণা দেয় ডিসিশন ডেস্ক।

এর আগে ডিসিশন ডেস্ক জানায়, ফিলাডেলফিয়া থেকে পোস্টাল ব্যালট আসার পরই পেনসিলভেনিয়া রাজ্যে সাড়ে ৫ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেন বাইডেন। সেখানে এখনও এক লাখের বেশি ভোট গণনার বাকি। গণনার বাকি ভোটগুলো বাইডনের পক্ষে যাবে বলেও দাবি তাদের।

এ রাজ্যে ট্রাম্পের জয়ের বাস্তব কোনো সম্ভাবনা নেই। তারপরও গণমাধ্যম এবং পর্যবেক্ষকরা জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণায় দ্বিধাগ্রস্ত। বলা হয় ডিসিশন ডেস্কের টুইটে। জর্জিয়া এবং অ্যারিজোনা রাজ্যের বিষয়ে কিছু জানায়নি ডিসিশন ডেস্ক। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং এডিশন রিসার্চ এখনও কাউকে প্রেসিডেন্ট ঘোষণা করেনি।

বিজয়ী প্রেসিডেন্টে নাম ঘোষণার ক্ষেত্রে সতর্ক রয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার তারা জানায়, পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় ট্রাম্প থেকে এগিয়ে আছেন বাইডেন। নেভাদায় আগে থেকে রয়েছেন শক্ত অবস্থানে। সবমিলিয়ে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার খুব কাছাকছি বাইডেন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, বাইডেন ২৫৩ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে ২১৪ ইলেকটোরাল কলেজ ভোটে।

জর্জিয়ায় অল্প কিছু ভোট গণনা বাকি। পেনসিলভেনিয়ায় বাকি থাকা ভোটের অধিকাংশই বাইডেনের পক্ষে যাবে বলে নিউইয়র্ক টাইমসের পর্যবেক্ষণ। বিদেশ থেকে দেয়া মার্কিনদের এবং সামরিক বাহিনীর সদস্যদের ভোট এখনো গণনা করা হয়নি।

এপি’র তথ্য বলছে, বাইডেন ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে। ট্রাম্প এগিয়ে ২১৪টিতে। পেনসিলভেনিয়ায় বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৬৪ শতাংশ ভোট। ট্রাম্প আছেন ৪৯ দশমিক ২১ শতাংশ ভোট নিয়ে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা