আন্তর্জাতিক

মসজিদ বন্ধ করে দেয়া হচ্ছে অস্ট্রিয়ায়!

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ায় বন্ধ করে দেয়া হচ্ছে মসজিদ। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে দেশটির রাজধানী ভিয়েনায় ভয়াবহ হামলার জেরে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত একটি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরে আরও মসজিদ বন্ধের ঘোষণা আসতে পারে। শুক্রবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার এবং ইন্টিগ্রেশন মন্ত্রী সুসান রবাবের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য শিগগিরই দেওয়া হবে।

অস্ট্রিয়ার আনুষ্ঠানিকভাবে স্বীকৃত মুসলিম সম্প্রদায়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আমরা একটি মসজিদ বন্ধ করে দিচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ধর্মীয় মতবাদ এবং এর গঠনতন্ত্র' এর নিয়ম ভাঙায় মসজিদটি বন্ধ করে দেওয়া হচ্ছে। অস্ট্রিয়ায় যারা আইনের শাসনের সুযোগ নিতে চেষ্টা করেন তাদের বিরুদ্ধে মসজিদ বন্ধের সিদ্ধান্ত একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ‘ বলে দাবি করেছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার।

উল্লেখ্য, গত সোমবার ভিয়েনায় হামলায় চার জনকে হত্যা করে হামলাকারীরা। যা গত কয়েক দশকে দেশটিতে অত্যতম। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে, সেই ২০ বছর বয়সী উগ্রবাদীকে যে পুলিশের গুলিতে নিহত হয়। সূত্র: আল-জাজিরা, বিবিসি ও ডয়চে ভেলে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা