আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারো বিজয়ী মুসলিম দুই নারী

আন্তর্জাতিক ডেস্ক : আবারো মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ৪১ বছরের ইলহান ওমর। সোমালিয় বংশোদ্ভূত এই মুসলিম নারী, এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন তারা। এছাড়াও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন আরো এক মুসলিম নারী রাশিদা তালিব।

ইলহান ওমর খুব সহজেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে পরাজিত করেছেন।

তিনি তার নির্বাচনী এলাকা মিনেসোটা জেলায় ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ইলহান।

এছাড়া মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব।

জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা