আন্তর্জাতিক

দিল্লিতে পরিকল্পিত গণহত্যা করা হয়েছে: মমতা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক:

দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইনকে ঘিরে উগ্র হিন্দুত্ববাদীরা যে ঘটনার সৃষ্টি করেছে, তাকে পরিকল্পিত গণহত্যা বলে দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গণহত্যার পর দিল্লিকাণ্ডকে দাঙ্গার চেহারা দেয়া হয়েছে, সাম্প্রদায়িক রঙ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করেন কোলকাতার এই তৃণমূল নেত্রী।

কর্মসূচির সূচনামঞ্চেই বিজেপি তথা নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূলনেত্রী মমতা বলেন, দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখেছে।

তিনি বলেন, দিল্লিতে যা হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। দিল্লিতে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে। পরে দিল্লির কাণ্ডকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক রঙ দেয়া হয়েছে। তাই গত কয়েক দিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, এটি পরিকল্পিত গণহত্যা এটি কোনো দাঙ্গা নয়। গণহত্যার পর তাকে দাঙ্গার চেহারা দেয়া হয়েছে।

মমতা বলেন, দিল্লিতে যা ঘটেছে এর জন্য আমরা ধিক্কার জানাই। দেশ থেকে স্বৈরাচারী সরকার বিদায় না নেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

নেতাকর্মীদের উদ্দেশে মমতা বলেন, বিজেপি প্ররোচনা দেবে, আইন হাতে তুলে না নিয়ে বিরোধিতা করতে হবে। দিল্লির সরকারের ঔদ্ধত্য যেন না শিখি। মনে রাখতে হবে সংঘাতে জড়ানো যাবে না।

প্রসঙ্গত দিল্লিতে যুক্তরাষ্ট্রের অধিকর্তা ডোনাল্ড ট্রাম্প আসার আগ থেকেই ফুসে ছিল সে রাষ্ট্রের জনগণ। তারপরই শুরু হয় বিক্ষোভ। সেখান থেকেই ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে ৪২ জন নিহত হয়েছেন। যাদের অধিকাংশই মুসলমান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে অনেকেই রয়েছেন ঝুঁকির মধ্যে।

ভিডিও লিঙ্ক: https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/245979326415350/

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা