আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে দলীয় মনোনয়ন দৌড়ে ফিরলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন দৌড়ের মূল প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ডেমোক্র্যাট প্রার্থী বাছাই পর্বে সাউথ ক্যারোলাইনায় বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি।

শনিবার সাউথ ক্যারোলাইনাতে ডেমোক্র্যাট ভোটারদের ৪৮ দশমিক ৪ শতাংশের সমর্থন পান বাইডেন। আগের ককাস ও প্রাইমারিগুলোতে প্রাধান্য বিস্তার করা বার্নি স্যান্ডার্স হয়েছেন দ্বিতীয়। স্যান্ডার্স পেয়েছেন ১৯ দশমিক ৯ শতাংশের সমর্থন।

এর আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম তিন অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিতে তার ভোটপ্রাপ্তির হার ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম।

তবে চার অঙ্গরাজ্যের লড়াই শেষে ডেলিগেট বা প্রতিনিধি সংখ্যা বিবেচনায় ভারমন্টের সিনেটর স্যান্ডার্স এখনও শীর্ষে। সাউথ ক্যারোলাইনার বিশাল জয় বাইডেনকে এ তালিকার দ্বিতীয় অবস্থানে নিয়ে এসেছে।

আগামী মঙ্গলবার ‘সুপার টুইসডে’তে একসঙ্গে ১৪টি অঙ্গরাজ্যে ভোট হবে। সেখানেই নির্ধারণ হবে ১ হাজার ৩৫৭ প্রতিনিধির মধ্যে কার ঝুলিতে কতগুলো যাচ্ছে। এরপরই দলীয় মনোনয়ন দৌড়ে কোন প্রার্থীর অবস্থান ভালো, তা পরিষ্কার হবে।

চূড়ান্তভাবে মনোনীত হতে হলে লড়াইয়ে থাকা প্রার্থীদের কাউকে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে মোট ৩ হাজার ৯৭৯ প্রতিনিধির মধ্যে অন্তত ১ হাজার ৯৯১ জনের সমর্থন অর্জন করতে হয়। এই পরিমাণ সমর্থন না পেলে জুলাইয়ে ডেমোক্র্যাট পার্টির সম্মেলনে ডেলিগেট ও সুপার ডেলিগেটরা মিলে প্রার্থী চূড়ান্ত করবেন।

এর আগে তিন অঙ্গরাজ্যে তার অবস্থান খারাপ হলেও কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনার দিকেই তাকিয়ে ছিলেন বাইডেন। এখানে আশানুরূপ ফল পাওয়ায় এখন ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি। সুত্র: বিবিসি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা