আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনে সন্তানের মাংস খাচ্ছে মেরু ভল্লুক!

আন্তর্জাতিক ডেস্ক:

গবেষকরা আগেই বলেছেন জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে বিশ্ব। এই দশকের শুরু থেকেই পৃথিবীর তাপামাত্রা বেড়ে চলেছে। বিজ্ঞানীরা স্পষ্ট করে জানাচ্ছেন, গরমের কারণে সামুদ্রিক বরফ গলছে দ্রুত। ফলে মেরু ভল্লুকের খাদ্য সংকট দেখা দিয়েছে মেরু প্রদেশে। বরফ গলে যাওয়ায় ভল্লুকের প্রধান খাদ্য সিল চলে যাচ্ছে সমুদ্রের দিকে। ফলে খাদ্য সরবরাহ কমছে। এ অভিশাপের মুখে যোগ্যতমের টিকে থাকার নীতিতে নিজেদের সন্তানকেই খাদ্য হিসেবে বেছে নিতে শুরু করেছে মেরু ভাল্লুকের দল। এ অবস্থা চলতে থাকলে মেরু ভল্লুকের সংখ্যা ২৬ হাজার থেকে কমে ১৭ হাজারে দাঁড়াবে আগামী ৩৫ বছরেই।

সম্প্রতি মস্কোর একদল গবেষক এই তথ্য তুলে ধরেছেন। বিশ্ব উষ্ণায়নের জেরে অদূর ভবিষ্যতে যে সব প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, সেই তালিকায় প্রথমেই রয়েছে মেরু ভাল্লুক।

এ অবস্থা চলতে থাকলে আগামী ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এক তৃতীয়াংশ পোলার বিয়ার বা মেরু ভাল্লুক।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার (IUCN) তাদের এক রিসার্চ রিপোর্টে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা তাদের ১৯টি বিভাগে ভাগ করেছেন। তার মধ্যে দুই শ্রেণির সংখ্যা কমছে লক্ষ্যণীয় ভাবে।

দুই মেরুতে বিরামহীন বরফ গলছে। অ্যান্টার্কটিকায় বরফের বুক চিরে বয়ে চলেছে নদী। বিজ্ঞানীরা পূর্বাভাস দিচ্ছেন, মেরু দেশের বরফ গলে সমুদ্রের তল উপচে উঠবে। ভাসিয়ে নিয়ে যাবে বিশ্বের বহু শহর।

পরিবেশ বদলের এই নিরন্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এখনই পাল্টে যাচ্ছে নিম্নাঞ্চলসহ মেরু এলাকার স্থায়ী বাসিন্দাদের জীবনযাত্রা। অভিযোজনের লক্ষ্যে অভ্যেসগুলো বদলে নিতে হচ্ছে মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের মতো প্রাণীদের।

সরেজমিনে গিয়ে বিজ্ঞানীরা দেখতে পেলেন, বেঁচে থাকার তাগিদে মেরু ভাল্লুকের দল ক্ষিদে মেটাতে নিজেদের সন্তানদেরই খাদ্য হিসেবে গ্রহণ করছে।

মস্কোর এক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত মেরু ভাল্লুক বিশেষজ্ঞ ইলিয়া মর্দভিনস্তেভ জানাচ্ছেন, মেরু ভাল্লুকরা যে মাংসাশী তা দীর্ঘকাল আগে প্রমাণিত ছিল। কিন্তু এখন যা হচ্ছে, তা বিরল বলেই মনে হচ্ছে। স্বজাতিকে ভক্ষণের প্রবণতা বাড়ছে ওদের মধ্যে। এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন।

কিন্তু কেন এই প্রবণতা, সেই উত্তরও খুঁজে বের করেছেন গবেষকরা। তাদের মতে, আবহাওয়া পরিবর্তনের ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে মেরু প্রদেশে। সাধারণত বরফের নিচে থাকা সিল শিকার করে খেয়ে এরা অভ্যস্ত। কিন্তু বরফ গলে যাওয়ায় সিলরাও সমুদ্রের দিকে চলে যাচ্ছে। ফলে খাদ্য সরবরাহ কমছে।

তাই এখন পূর্ণবয়স্ক মেরু ভাল্লুক নিজেদের স্ত্রী এবং শাবকদের আক্রমণ করে তাদেরই মাংস খাচ্ছে। গবেষকরা বলছেন, কখনও তাদের শিকার মেরে বরফের তলদেশে ভবিষ্যতের খাদ্যের সঞ্চয় হিসেবেও জমা করে রাখছে তারা।

তবে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে খ্যাত আর্কটিক অঞ্চল। এখান থেকে গ্যাস উত্তোলনে অভিযানও জোরদার করেছে ব্যবসায়ীরা। এর ফলে সেসব স্থান থেকে সিল বা মেরু ভাল্লুকদের উৎখাত হতে হচ্ছে। এটাও খাদ্য সংকটের একটা অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যান্য প্রজাতির ভাল্লুকের চেয়ে মেরু ভাল্লুকরা দেরিতে প্রজনন ক্ষমতা লাভ করে। প্রাকৃতিক পরিবেশে এদের আয়ুষ্কাল মোটামুটি ২৫-৩০ বছর হয়ে থাকে। এই সময়ের মধ্যে তারা খুব অল্প সংখ্যক বাচ্চার জন্ম দেয়। এদের গায়ের লোম স্বচ্ছ ও সাদা রঙের হওয়ার কারণে এদের শুভ্র দেখায়। বর্তমানে পৃথিবীতে ২৫-৩০ হাজার মেরু ভাল্লুক রয়েছে। তাদের সবচেয়ে বেশি দেখা যায় পূর্ব গ্রিনল্যান্ডে। ‍

ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=QHaJdznlRBg

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা