আন্তর্জাতিক

দিল্লির পর উত্তপ্ত মেঘালয়, নিহত ১, কারফিউ জারি

সান নিউজ ডেস্ক: ভারতের নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে এবার সংঘর্ষ শুরু হয়েছে মেঘালয়ে। দিল্লি দাঙ্গার রেশ কাটার আগেই আইনটি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মেঘালয়। সিএএ এবং ইনার লাইন পারমিট’কে কেন্দ্র করে খাসি ছাত্র সংগঠন ও অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। এনডিটিভি’র অনলাইনে এ খবর জানানো হয়েছে।

কেএসইউয়ের নেতাদের মতে, শুক্রবার সেখানে সংঘর্ষে যিনি মারা গেছেন তিনি সোহরার লুরশাই হাইনিওটা। নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা এবং মেঘালয়ে ইনার লাইন পারমিটের (আইএলপি) দাবিতে ওই বৈঠক আয়োজন করে কেএসইউ এবং আইএলপিপন্থি নাগরিক সমাজের কয়েকটি গ্রুপ। এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে এতে কেএসইউয়ের বেশ কয়েকজন সদস্যসহ পুলিশও আহত হয়। উত্তেজিত জনতা ভাংচুর করে গাড়ি। তবে বৈঠক চলাকালে কি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় তা পরিষ্কার নয়।

সহিংসতায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ভাঙচুর করা হয়েছে বহু দোকানপাট। অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কয়েকটি স্থানে। সহিসংতা ঠেকাতে কারফিউ জারি হয়েছে শিলঙে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে রাজ্যের আরও ছ' জেলায়, বন্ধ রাখা হয়েছে এসএমএস সার্ভিস।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। শান্তি বজায় রাখতে আবেদন করে টুইট করেছেন রাজ্যপাল তথাগত রায়।

এদিকে গত ৩৬ ঘণ্টায় উল্লেখযোগ্য বড় কোনো সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়নি দিল্লি থেকে। এ পরিস্থিতিতে কাউকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গত রবিবার থেকে শুরু হওয়া দিল্লি দাঙ্গায় এ পর্যন্ত ৪২ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে গত বছরের ডিসেম্বরে আইন সংশোধন করেছে ভারত। কিন্তু তাতে মুসলমানদের বিষয়টি বাদ রাখা হয়। আইনটিকে বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী আখ্যা দিয়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের আশঙ্কা, সিএএ বাস্তবায়নের পর এনপিআর ও এনআরসি বাস্তবায়ন করে সরকার নথি হারিয়ে ফেলা দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা