আন্তর্জাতিক

তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই, আফগান যুদ্ধের অবসান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সুদীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পর অবশেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। কাতারের মধ্যস্থতায় দীর্ঘ ১৯ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসান হলো এ চুক্তির মধ্য দিয়ে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের দোহায় স্থানীয় সময় দুপুর ২টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবান নেতাদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে আফগান বিষয়ে মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদ ও তালেবানের পক্ষে মোল্লা আবদুল গণী বারদার চুক্তিতে সই করেন।

বিবিসি জানায়, তালেবানদের দেয়া শর্ত মেনেই যুক্তরাষ্ট্র চুক্তিতে সই করেছে। চুক্তি শর্ত অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে মার্কিন ও ন্যাটো সেনাদের।

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ এক বিবৃতিতে জানানো হয়, চুক্তি স্বাক্ষরের ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হবে। ১৪ মসের মধ্যে সব সেনা প্রত্যাহার করতে হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলার পর আলকায়েদাকে দায়ী করে ওয়াশিংটন। সংগঠনটির প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অজুহাতে আফগানিস্তানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

মার্কিন হামলায় তালেবান ক্ষমতাচ্যুৎ হলেও দেশটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয় যুক্তরাস্ট্রের সেনারা। দীর্ঘ ১৯ বছর পর শুরু হয় শান্তি আলোচনা। গত (২২ ফেব্রুয়ারি) সাময়িক যুদ্ধ বিরতি চুক্তি করে দুই পক্ষ। আজ স্থায়ী চুক্তির মাধ্যমে অবসান হয় আফগান যুদ্ধের।

আফগানিস্তানে বর্তমানে অবস্থান করছে মোট ১৪ হাজার মার্কিন সেনা ও ন্যাটোভুক্ত অন্য দেশের ১৭ হাজার সেনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা