আন্তর্জাতিক

নাটকীয়তা শেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অনেক জল্পনা, অনেক নাটকীয়তার পর মালয়েশিয়ার রাজা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মালয় জাতীয়তাবাদী নেতা মুহিউদ্দিন ইয়াসিনকে। ৭২ বছর বয়সী মুহিউদ্দিন রোববার মালয়েশিয়া সময় সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ জানিয়েছেন, গত সপ্তাহে তিনি ২২২ জন এমপির সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এমপিই মুহিউদ্দিনকে সমর্থন দিয়েছেন। মুহিউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাথির। তবে তাকেই আবার অন্তর্বর্তীকালিন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন রাজা।

অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে প্রভাবশালী নেতা মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা