আন্তর্জাতিক
দিল্লি সহিংসতা

হিন্দুত্ববাদী তাণ্ডবে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক:

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে শুরু হওয়া এই হিন্দুত্ববাদী তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন । আহত হয়েছেন অন্তত দুই শতাধিক।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থক এবং বিরোধীদের সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যে দিল্লির ভজনপুর এলাকায় নতুন করে সহিংসতা হয়েছে।

এদিকে, সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েক দফা পর্যালোচনামূলক বৈঠক করেও সহিংসতা ঠেকাতে ব্যর্থতার অভিয়োগ ওঠে তার বিরুদ্ধে।

হিন্দুত্ববাদী তাণ্ডব নিয়ে কেন্দ্রীয় সরকার ও পুলিশের সমালোচনা করায় দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরালিধরকে বদলি করা হয়েছে। গতরাতে তাকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলির নোটিশ জারি করে ভারত সরকার।

তিনি বলেছিলেন, আরেকটি ১৯৮৪-এর মতো পরিস্থিতি ঘটতে দিতে পারেন না ভারতের আদালত। ভিডিও পর্যালোচনা করে বৃহস্পতিবারের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার আমুলিয়া পাটনায়েককে নির্দেশ দিয়েছিলেন তিনি। বিজেপির তিন নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র ও পারভেশ ভার্মার ঘৃণাবাদী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা, ২৪ ঘণ্টা হেল্পলাইন, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও আশ্রয়ের ব্যবস্থা করারও নির্দেশ দেন বিচারপতি এস মুরালিধর।

এদিকে, হিংসতার প্রতিবাদ করায় বিশ্বভারতীতে অধ্যায়নরত বাংলাদেশের নাগরিক এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এনেছে ভারত সরকার। তাদে দেশে ফেরত পাঠাতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রশন অফিস (এফআরআরও) থেকে এ নির্দেশ পাঠানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা