আন্তর্জাতিক

আবার ঘড়ির কাঁটা পিছালো ইউরোপে

আর্ন্তজাতিক ডেস্ক : শীতে দিনের আলো সংরক্ষণের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে গ্রীষ্মে আবার এক ঘণ্টা এগিয়ে দেয়ার রীতি এ বছরই হয়ত শেষ হবে৷ ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে জার্মানিসহ ইউরোপের সব দেশে৷ । ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়ায় এক ঘণ্টা বেশি ঘুমাতে পেরেছে জার্মানি মানুষ ৷

১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এই রীতি অনুসরণ শুরু হয়৷ শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে৷

তবে অক্টোবরে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে এবং মার্চে আবার আগের জায়গায় ফিরিয়ে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছিল৷ সমালোচকরা বলছিলেন এর মাধ্যমে বরং মানুষের জীবনের ছন্দপতন হয় এবং এর বিরূপ প্রভাব পড়ে কারো কারো শরীরে৷

২০২১ সালে শেষ? এই রীতির ভবিষ্যৎ স্থির করার জন্য ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে৷ ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন৷ তারপর ২০১৯ সালে ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট৷ ফলে কোন দেশ এই রীতি মানবে, কোন দেশ বাদ দেবে এই সিদ্ধান্ত এখন সংশ্লিষ্ট দেশের হাতে৷ তাই সময়ই বলবে কোন দেশে ঘড়ির কাঁটা পিছানো-এগোনোর এ রীতি থাকবে আর কোন দেশে থাকবে না৷

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা