আন্তর্জাতিক

বেতন চাওয়ায় মদের দোকানের কর্মীকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : মালিকের কাছে বকেয়া বেতন চাওয়ায় কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানের এক মদের দোকানের মালিকের বিরুদ্ধে। ওই দোকানের ডিপফ্রিজার থেকে কমল কিশোর (২৩) নামের এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা যায়। কমল কিশোরের বাড়ি রাজস্থানের আলওয়ারের কুমপুর গ্রামে। মদের দোকানে বিক্রেতার কাজ করতেন তিনি।

মৃতের পরিবারের অভিযোগ, সুভাষ চন্দ ও রাকেশ যাদব ওই মদের দোকানটির মালিক। তারা কমলের বেতন আটকে রেখেছিলেন। বকেয়া টাকা দাবি করায় তারা পরিকল্পিতভাবে কমলকে খুন করে ফ্রিজারে মরদেহ লুকিয়ে রেখেছিলেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে কমলের পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুভাষ ও রাকেশ তাদের বাড়িতে এসে কমলকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান। ওই রাতে কমল আর বাড়িতে ফেরেরনি। পরদিন স্থানীয় কয়েকজন ওই দোকানের পেছনের দিকে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। আগুন নেভানোর পর কন্টেইনারের ভেতরে রাখা ডিপফ্রিজার থেকে কমলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভিওয়াদির পুলিশ সুপার রামমূর্তি যোগী জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন নাকি তাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেহ ডিপফ্রিজারে ঢুকিয়ে দেয়া হয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। মেডিকেল বোর্ড কমলের মরদেহ ময়নাতদন্ত করছে। রিপোর্ট এখনো পুলিশের হাতে আসেনি। খৈরথল থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ধরা সিং জানান, মৃতের পরিবার ওই মদের দোকানের দুই মালিক রাকেশ যাদব ও সুভাষ চন্দের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, পাঁচ মাস ধরে তারা কমলের বেতন আটকে রেখেছিলেন। সেই বেতন চাওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে তারা কমলকে পুড়িয়ে মারে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছাড়াও এসসি/এসিটি আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে কমলকে পুড়িয়ে মারা হয়েছে এটা তাদের মনে হয়নি। দুর্ঘটনায় আগুন লেগে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত পুলিশ সঠিক কিছু বলতে পারছে না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা