আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর পেশওয়ারের এক ধর্মীয় স্কুলে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় স্পিন জামাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মসজিদটি মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য স্কুল হিসেবে ব্যবহার হতো।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক আল-জাজিরা বলছে, আহতদের মধ্যে অনেকেই শিশু।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি আল-জাজিরা প্রতিনিধিকে বলেন, এটা আত্মঘাতী হামলা নয়। সেখানে ব্যাগে করে বিস্ফোরক রাখা ছিল। একইভাবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য রয়টার্সকে বলেছেন, অচেনা ব্যক্তির পুঁতে রেখে যাওয়া বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ক্লাসের ছাদ উড়ে গিয়েছে। মাদ্রাসাটি একাংশ ভেঙে গিয়েছে। ডন নিউজ বলছে, এ ঘটনায় ৭ জন নিহতের পাশাপাশি অন্তত ১১০ জন আহত হয়েছে।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। বস্তুত, বহু দিন পরে পেশওয়ারে এত বড় বিস্ফোরণ ঘটল।

এক সময় তালেবানের শক্ত ঘাঁটি ছিল পেশওয়ার। ইসলামাবাদ থেকে ১৭০ কিলোমিটার দূরের এই শহর নিয়ে দীর্ঘদিন চিন্তিত ছিল পাকিস্তান প্রশাসন। ২০১৪ সালের ডিসেম্বরে সেখানকার একটি স্কুলে বিস্ফোরণ ঘটায় তালেবান। প্রায় ১৫০ ছাত্র নিহত হয়। তারপরেই পাকিস্তান সেনাবাহিনী দেশ জুড়ে অপারেশন চালায়। আফগান সীমান্তে বেশ কিছু জঙ্গি শিবির ধ্বংস করা হয়। তারপর থেকে নিত্যদিনের উত্তেজনা খানিকটা প্রশমিত হয়। তবে মঙ্গলবারের দিনের বিস্ফোরণ ফের নতুন বিপদের আশঙ্কা তৈরি করল।

বিস্ফোরণের ঘটনায় মসজিদের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে মোট ৭২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা