আন্তর্জাতিক

এবার চাঁদে বিপুল পরিমাণ পানির সন্ধান : নাসা

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিপুল পরিমাণ পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

এক প্রতিবেদনে জানা গেছে, নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ হাজির করেছেন।

আগে ধারণা করা হচ্ছিল, চাঁদে সামান্য পরিমাণ পানি থাকতে পারে। নতুন গবেষণা বলছে, উপগ্রহটিতে অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে।

নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন বলছেন, এখনও আমরা জানি না এই সম্পদ আমরা কী করে ব্যবহার করব, তবে আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান ও অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞানীদের লক্ষ্য এখন চাঁদের প্রাকৃতিক উপকরণগুলোতে পানির আধারটি আটকে রাখা। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা