আন্তর্জাতিক

করোনার ‘রেড সিগন্যাল’ রয়েছে কয়েকটি দেশে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুর মিছিলেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে।

আগামী কয়েক মাস কয়েকটি দেশে করোনা পরিস্থিতি খুবই কঠিন হবে। বিপজ্জনক পথে রয়েছে কয়েকটি দেশ। শুক্রবার (২৩ অক্টোবর) সংস্থার প্রধান ড. তেদরোস আধানম গেব্রিয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, আরও অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।

ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি ও আক্রান্তের পরও দেশটির অনেকগুলো রাজ্য তাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়ার কারণে সংক্রমণ আবারও বেড়ে গেছে। আমরা এখন এ মহামারির একটি সংকটময় মুহূর্তে পর করছি। বিশেষ করে উত্তর গোলার্ধের দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। তাই বিশ্ব নেতাদের আগে থেকেই সতর্ক থাকতে বললেন তিনি।

কোনো কোনো দেশে সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়তে দেখা যাচ্ছে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, এগুলো এখন হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোকে বন্ধ বা সক্ষমতার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা এখন কেবল অক্টোবরে আছি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা