আন্তর্জাতিক

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা করোনায় আক্রান্ত হয়েছেন । তবে প্রেসিডেন্টের অবস্থা ভালো রয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। শনিবার এক বিবৃতিতে দুদার মুখপাত্র ব্লেজেজ স্পাইকালস্কি জানিয়েছেন। গত শুক্রবার (২৩ অক্টোবর) ৪৮ বছর বয়সী এই প্রেসিডেন্টের করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং পরে তার করোনা পজিটিভ ধরা পড়েছে।

পোল্যান্ডে গত কয়েকদিনে করোনা সংক্রমণ বেড়ে গেছে। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৬শ'র বেশি। শুধু পোল্যান্ডই নয়, সাম্প্রতিক সময়ে জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।

সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট বিশ্বের বেশ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত করেছেন। এর মধ্যে অধিকাংশই করোনায় আক্রান্ত হয়েছে। ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। দেশজুড়ে রেড জোন লকডাউন জারি করা হয়েছে। দেশের প্রাথমিক বিদ্যালয় এবং রেস্টুরেন্টে আংশিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে আন্দ্রেজ দুদা কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা এখনও পরিস্কার নয়।

তিনি জানিয়েছেন, দুদা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে নতুন করে বিধি-নিষেধ জারি করা হয়েছে। দেশটিতে পাঁচজনের বেশি মানুষের সমবেত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়া ছোট শিশুদের অবশ্যই প্রাপ্ত বয়স্ক কারও সঙ্গে বের হতে হবে। অপরদিকে, ৭০ বছরের বেশি বয়সীদের বাড়ির বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা