আন্তর্জাতিক

তুরস্কে অবৈধ মদ্যপানে ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বাসায় তৈরি অবৈধ মদ্যপানের পর বিষক্রিয়ায় অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে তুরস্কে। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদ্যপানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি বলছে, মদ্যপানে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে। মদ্যপানের পর বিষক্রিয়ায় গত শুক্রবার এই অঞ্চলে অন্তত ১৮ জন মারা যান। তুরস্কের আরও অন্তত সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের প্রাণ গেছে।

পুলিশ বলছে, অবৈধ উপায়ে মদ তৈরি এবং বিক্রির দায়ে গত চারদিনে পুলিশ অন্তত ৫৮ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, মৃতদের মধ্যে কয়েকজন মাদকযুক্ত কিছু পরিষ্কারক ব্যবহার করে বাসায় পানীয় তৈরি করে পান করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

তুরস্কের ইসলামপন্থী ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে মদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। দেশটিতে ব্যাপক জনপ্রিয় মৌরির স্বাদযুক্ত পানীয় রাকির ওপর গত এক দশকে ৪৪৩ শতাংশ ও বিয়ারে ৩৬৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে।৭০ ঘন-সেন্টিমিটারের একটি রাকির বোতলের দাম প্রায় ২২ মার্কিন ডলার; এর ওপর শুল্ক আরোপ করা হয়েছে প্রকৃত মূল্যের চেয়ে ২৩৪ শতাংশ বেশি।

সূত্র: রয়টার্স।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা