আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : আগাম ভোট পড়েছে এক কোটির বেশি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটির বেশি ভোটারা এরিমধ্যে আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সোমবার (১২ অক্টোবর) রাত পর্যন্ত ভোট পড়েছে এক কোটি চার লাখ। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত আগাম ভোটের প্রবণতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই।

এ ছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে । জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে।

এনবিসি নিউজ জানায়, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব আগামী ৩ নভেম্বর সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা